কনসার্ট ফর সুন্দরবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন প্রতিযোগিতায় এগিয়ে আছে বাংলাদেশের সুন্দরবন। এর পক্ষে তরুণদের উদ্বুদ্ধ এবং জনমত আরও শক্তিশালী করার জন্য ১ অক্টোবর ঢাকায় আর্মি স্টেডিয়ামে এক কনসার্টের আয়োজন করা হয়েছে। আর তা যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (বামবা)।বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, ‘বছর পাঁচেক আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কনসার্ট করেছি। এরপর বুয়েটের একজন মেধাবী ছাত্রের চিকিৎসার সহযোগিতার জন্য কনসার্ট করেছি। এবার “কনসার্ট ফর সুন্দরবন” আয়োজনে যুক্ত হতে পেরে বামবার প্রতিটি ব্যান্ড গর্ববোধ করছে।’তিনি জানান, ‘কনসার্ট ফর সুন্দরবন’ আয়োজনে শুক্রবার গান করবে নগরবাউল, এলআরবি, মাইলস, ওয়ারফেইজ, ফিডব্যাক, মাকসুদ ও ঢাকা, দলছুট, আর্টসেল, শিরোনামহীন, ট্র্যাপ, নেমেসিস, আর্বোভাইরাস, পাওয়ার সার্জ, মেকানিক্স ও দৃক।কনসার্ট শুরু হবে বেলা তিনটায়। আর কনসার্টের টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।