কনসার্ট ফিল্মে জেনিফারের বিচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিগগিরই মুক্তি পাচ্ছে ‘ড্যান্স অ্যাগেইন’—জেনিফার লোপেজের কনসার্ট ফিল্ম। আরও খোলাসা করে বললে ‘ড্যান্স অ্যাগেইন ওয়ার্ল্ড টুরের’ থ্রিডি সংস্করণ। আর এই সংস্করণে লোপেজ যুক্ত করছেন তাঁর বিচ্ছেদও! সাবেক স্বামী সংগীত-তারকা মার্ক অ্যান্টনির সঙ্গে সাত বছরের ঘর ভেঙে যাওয়ার নানা দৃশ্য। এই দৃশ্যগুলো মূলত ওয়ার্ল্ড টুর চলাকালেই ক্যামেরাবন্দী করা হয়েছিল। নিউইয়র্ক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে লোপেজ বললেন, ‘বিচ্ছেদের মধ্য দিয়ে অনেক বড় একটা পরিবর্তন এসেছে আমার জীবনে। আমরা (লোপেজ ও অ্যান্টনি) যেমনটা পাগল, আমাদের চিন্তাভাবনাও তেমনি। তাই বিচ্ছেদের দৃশ্যগুলো ক্যামেরাবন্দী করে রেখেছিলাম!’ এএনআই।