কনসার্টে ব্যান্ডসংগীতের ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ব্যান্ডসংগীতের ইতিহাস নিয়ে কনসার্ট আয়োজন করেছে কিউবি। কিউবি জাংশনের এবারের ভাবনা ‘হিস্ট্রি অব রক এন রোল’। গত শতকের সত্তরের দশকের গোড়া থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের ব্যান্ডসংগীতে ভূমিকা রেখেছে এমন ১১টি উল্লেখযোগ্য ব্যান্ড গান করবে এ অনুষ্ঠানে। ব্যান্ডগুলো হলো—সোলস, মাইলস, রেনেসাঁ, ফিডব্যক, এলআরবি, ওয়ারফেজ, দলছুট, আর্টসেল, ক্রিপটিক ফেইট, নেমিসিস ও উচ্চারণ। ২ জুলাই মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্ট ‘হিস্ট্রি অব রক এন রোল’। গত শনিবার সন্ধ্যায় হোটেল রূপসী বাংলায় আয়োজিত এক আড্ডায় এই কনসার্ট নিয়ে গণমাধ্যমের কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন আয়োজকেরা।এই আড্ডায় শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন নকীব খান, আইয়ুব বাচ্চু, ফুয়াদ নাসের বাবু, লাবু, হামিন আহমেদ, টিপু, বাপ্পা মজুমদার ও সেজান। আরও ছিলেন কিউবির জ্যেষ্ঠ ব্র্যান্ড ব্যবস্থাপক আশিকুর রহমান। এখানে জানানো হয়, ব্যান্ডগুলোর বর্তমান সদস্যদের সঙ্গে থাকবেন পুরোনো সদস্যরাও। গানের পাশাপশি শোনানো হবে নানা গল্প।আয়োজকেরা জানান, অনলাইনে নিবন্ধনের মাধ্যমে শুধু কিউবি ব্যবহারকারীরা এ কনসার্ট উপভোগ করতে পারবেন।