কনসার্টের টাকা দেওয়া হলো অশ্রুকণাকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগেই জানানো হয়েছিল, ‘রবি মিউজিক ফর উইমেন’ কনসার্ট থেকে পাওয়া অর্থ দেওয়া হবে ‘অশ্রুকণা ক্যানসার সাপোর্ট ইউনিট’কে। গত সোমবার রাজধানীর মহাখালীর আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটাল (প্রা.) লিমিটেডের সম্মেলনকক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়। এখানে ক্যানসার রোগীদের সাহায্যের জন্য কনসার্ট থেকে পাওয়া ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। অশ্রুকণা ক্যানসার সাপোর্ট ইউনিটের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াইডব্লিউসিএর ন্যাশনাল জেনারেল সেক্রেটারি জয়েস মর্মিতা দাস। তাঁর হাতে এই চেক তুলে দেন আয়েশা মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনসার্টের উদ্যোক্তা আশীষ কুমার চক্রবর্তীসহ আরও অনেকে।গত ১ মার্চ ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এই কনসার্ট আয়োজন করে আয়েশা মেমোরিয়াল হাসপাতাল ও বাংলাদেশ ওয়াইডব্লিউসিএ।