কনার ব্যয়বহুল অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ লাখ টাকা খরচ করে মিউজিক ভিডিও অ্যালবাম তৈরি করেছেন কনা। বড় বাজেটের এই অ্যালবামের নাম সিম্পলি কনা—দ্য মিউজিক ভিডিও অ্যালবাম। কনা জানান, এই অ্যালবামে নয়টি গানের মিউজিক ভিডিও থাকছে।এর মধ্যে আটটি গান নেওয়া হয়েছেতাঁর সর্বশেষ একক অ্যালবাম সিম্পলি কনা থেকে। কনা বলেন, ‘একটি পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও অ্যালবাম তৈরির পরিকল্পনা অনেক দিন থেকেই করেছি। অ্যালবাম তৈরির ক্ষেত্রে আর্থিক ব্যাপারটি মুখ্য ছিল না। ভালো মিউজিক ভিডিও তৈরির জন্য যা যা প্রয়োজন ছিল, তার সবই করেছি।’অস্থিতিশীল অডিও বাজারে ২৯ লাখ টাকা খরচ করে মিউজিক ভিডিও অ্যালবাম তৈরির ভাবনার ব্যাপারে কনা বলেন, ‘কাজটা তো অনেক দিন ধরে করেছি। আর তা করা হয়েছে বিচ্ছিন্নভাবে। প্রথম দিকে যখন শুরু করি, তখন এতটা খরচ হবে ভাবিনি। অ্যালবামটি তৈরির জন্য আর্থিক দিকটিতে আমি নিজে এবং ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয়র কাছ থেকে সহযোগিতা নিয়েছি।’কনার গানের মিউজিক ভিডিওগুলোর নির্মাতারা হলেন গাজী শুভ্র, সুবব্রত সরকার, ডিলন ডি সিলভা ও চামিন। অ্যালবামের গানগুলোতে মডেল হয়েছেন নোবেল, নিরব ও রাখী। কাজ হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কায়।সিম্পলি কনা—দ্য মিউজিক ভিডিও অ্যালবামটি বাজারে আসবে আগামী ৩ ডিসেম্বর। বাজারজাত করবে ডেডলাইন মিউজিক।