কন্যাশিশু ও ভ্রূণ হত্যার বিরুদ্ধে অজয় ও কাজল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডের তারকা দম্পতি অজয় দেবগন ও কাজল এবার এক মহতী উদ্যোগ নিয়েছেন। কন্যাশিশু ও ভ্রূণ হত্যার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে একটি চলচ্চিত্র তৈরি করছেন তাঁরা। ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকারের কন্যাশিশু ও ভ্রূণ হত্যার বিষয়ে সচেতনতামূলক প্রচারে সহযোগিতা করতেই তাঁরা এ চলচ্চিত্র বানাচ্ছেন। এ ব্যাপারে রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের প্রয়োজনীয় অনুমোদনও মিলেছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুরেশ শেঠি বলেন, ছবির পাণ্ডুলিপির প্রশংসা করেছে তাঁর দপ্তর। ছবিটি যাতে সর্বোচ্চসংখ্যক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়, সে ব্যবস্থা করা হবে। পিটিআই।