কন্যাসন্তানের মা-বাবা মিথিলা ও তাহসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কন্যাসন্তানের মা-বাবা হলেন তারকা দম্পতি মিথিলা ও তাহসান। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসক নুসরাত জামানের তত্ত্বাবধানে কন্যাসন্তানের জন্ম দেন মিথিলা। তাহসান ও মিথিলা তাঁদের মেয়ের নাম রেখেছেন আইরা তেহরীম খান। তাহসান জানান, মা ও মেয়ে—দুজনই সুস্থ আছে। তবে বাসায় ফিরতে আরও দু-তিন দিন লাগতে পারে। এদিকে কন্যাসন্তান হওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তাহসান বলেন, ‘মনে হচ্ছে, জীবনটা পরিপূর্ণ হয়েছে। অনেক বেশি ভালো লাগছে। সবাই মা ও মেয়ে দুজনের জন্য দোয়া করবেন।’তাহসান ও মিথিলা ২০০৬ সালে ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন।