কফি উইথ করনে শহীদ ও প্রিয়াঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামিনে ছবিতে একত্রে অভিনয়ের পরই তাঁদের মধ্যে হূদ্যতা বাড়ে। কারিনাহীন শহীদ কাপুর একটু একটু করে ঝুঁকে পড়েন প্রিয়াঙ্কা চোপড়ার দিকে। প্রিয়াঙ্কাও দুর্বল হয়ে পড়েন শহীদের প্রতি। তবে এই জুটি প্রেম নিয়ে কখনোই খোলামেলা কিছু বলেনি। কিন্তু এবার বুঝি আর পার পাচ্ছেন না। কারণ, এবার তাঁরা পড়েছেন করন জোহরের পাল্লায়। কফি উইথ করন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে তাঁদের। সম্প্রতি মাইক্রো ব্লগ সাইট টুইটারে লেখা এক বার্তায় করন জোহর এ তথ্য জানান। ধারণা করা হচ্ছে, বিভিন্ন প্রশ্নের ভেতর দিয়ে করন উন্মোচন করবেন শহীদ-প্রিয়াঙ্কা সম্পর্কের রসায়ন। ওয়েবসাইট।