কফি হাউসে মান্না দে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ গানের শিল্পী মান্না দে বছর দুয়েক আগে প্রথম আলোকে বলেছিলেন, তাঁর কখনো কফি হাউসে যাওয়া হয়নি। কারণ সে সুযোগটা তিনি পাননি। কলকাতার বাইরেই থেকেছেন জীবনের বেশির ভাগ সময়। এবার তিনি কলকাতার কলেজ স্ট্রিটের কফি হাউসে এক আড্ডায় বসলেন।বাংলা নববর্ষ উপলক্ষে একটি বহুজাতিক প্রতিষ্ঠান রোববার এই আড্ডার আয়োজন করে। সেখানে মান্না দে শোনালেন একের পর এক গান। হিন্দি থেকে বাংলা। অতীত থেকে বর্তমান। গানের ফাঁকে তিনি স্মৃতিচারণা করেন। টুকটাক কথাও বললেন। এই স্মৃতিচারণায় উঠে আসে তাঁর স্ত্রী সুলোচনার কথাও।আড্ডায় মান্না দের সঙ্গে যোগ দিয়েছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, মাধবী মুখোপাধ্যায়সহ কলকাতার সাহিত্য, সংস্কৃতি ও চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্টজনেরা। কাছ থেকে প্রবীণ এই শিল্পীর গান শোনার জন্য সেদিন কফি হাউসের বাইরেও অপেক্ষা করেছেন অসংখ্য মানুষ।