কফিনে লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমায়ূন আহমেদের সঙ্গে অনেক স্মৃতি। তুলনামূলক নতুন স্মৃতিগুলো পুরোনোগুলোকে ছাপিয়ে যেত। তবে আজ রবিবার-এর স্মৃতি একদম আলাদা। নাটকটিতে বড় চাচার ভূমিকায় অভিনয় করেছিলাম। ছিটগ্রস্ত কিন্তু অত্যন্ত মেধাবী একজন মানুষ এই বড় চাচা। নিজেকে মনোরোগ চিকিৎসক ভাবে। একদিন ঠিক করল কফিনের ভেতরে শুয়ে থাকবে! নাটকটির পরিচালক ছিলেন বরকতউল্লাহ সাহেব। তবে হুমায়ূন কিন্তু তখনই পরিচালকের ভূমিকা পালন করছে। তো কফিনে শুয়ে থাকার দৃশ্য ক্যামেরাবন্দী করা হবে। একটা কফিন আনা হলো। হুমায়ূন বলল, ‘যাকের ভাই, যান, শুয়ে পড়েন। পরিষ্কার কফিন। ভয় পাবেন না।’ আমি ভয় পেলাম না। শুয়ে ডালা বন্ধ করে দিলাম। খানিক বাদে ডালা খুলে বেরও হয়ে এলাম। বললাম, হুমায়ূন, কফিনের ভেতরে মনে হয় কর্পূরের গন্ধ পেলাম! শুনেই হেসে কুটি কুটি সে! বলে, ‘যাকের ভাই, আজ সকালেই এই কফিনে একটা লাশ ছিল!’