কবরীর ছবি নিয়ে প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার চলচ্চিত্র অঙ্গনের জননন্দিত অভিনয়শিল্পী সারাহ বেগম কবরীর বিভিন্ন সময়ের আলোকচিত্র নিয়ে ‘আমারে তুমি অশেষ করেছ’ নামে সপ্তাহব্যাপী প্রদর্শনী শুরু হচ্ছে আজ। জাতীয় জাদুঘরে বিকেল চারটায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অধ্যাপক আনিসুজ্জামান। উদ্বোধন করবেন লেখক সৈয়দ শামসুল হক।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয়, প্রদর্শনীতে ২০০টি আলোকচিত্র ছাড়াও থাকবে কবরী অভিনীত বেশ কিছু চলচ্চিত্রের গানের ভিডিও ক্লিপিং। প্রদর্শনীর আয়োজন করেছে গ্রিন ভ্যালি ফাউন্ডেশন। প্রদর্শনী ২ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা।