কবরীর ‘রাজনীতি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনয়জীবন থেকে সামাজিক কর্মকাণ্ড। সেখান থেকে রাজনীতি। শুধু রাজনীতি নয়, তিনি সাংসদ নির্বাচিত হলেন। এরপর এলাকার মানুষ চাঁদাবাজদের সম্পর্কে নানা অভিযোগ নিয়ে আসে তাঁর কাছে। সাংসদের ক্ষমতা কাজে লাগিয়ে তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। শুরু হয় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র।এই গল্প নিয়ে কবরী চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। ছবির নাম রাজনীতি। রাজনীতিতে কী হয়, কাদের মূল্যায়ন করা হয়, কারা উপেক্ষিত—এ সবই তিনি তুলে ধরবেন তাঁর চলচ্চিত্রে।কবরী বললেন, ‘রাজনীতি করতে গিয়ে আমি নারায়ণগঞ্জ অঞ্চল থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছি, যারা পেশিশক্তি দেখিয়েছে, তাদের মোকাবিলা করেছি, এর সবই থাকছে ছবির কাহিনিতে।’কবরী জানালেন, পরিচালনার পাশাপাশি ছবির একটি চরিত্রে অভিনয় করবেন তিনি।তাঁর প্রথম পরিচালিত ছবি আয়না। রাজনীতি হবে তাঁর পরিচালনায় দ্বিতীয় চলচ্চিত্র।