কবি আল মাহমুদ পেলেন লেখালেখি সাহিত্য পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিশিষ্ট কবি আল মাহমুদকে আনুষ্ঠানিকভাবে গতকাল ‘লেখালেখি সাহিত্য পুরস্কার’ প্রদান করা হলো। প্রকাশনা সংস্থা লেখালেখি এ পুরস্কার প্রবর্তন করেছে। বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে তাঁর হাতে পুরস্কারের ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আকবর আলি খান। আলোচনায় অংশ নেন মাহমুদ শাহ্ কোরেশী, কে জি মোস্তফা, আসাদ চৌধুরী, মুহম্মদ নূরুল হুদা, দিলারা চৌধুরী, জাকির আবু জাফর প্রমুখ। সভাপতিত্ব করেন এমাজউদ্দীন আহমদ। স্বাগত বক্তৃতা দেন প্রকাশক আবুল কাশেম হায়দার। অনুষ্ঠানে আল মাহমুদের কবিতা আবৃত্তি করেন সৈয়দ আল জাবের ও মনিরুজ্জামান। সঞ্চালনা করেন কাজী ইফতেখারুল আলম।