কবি নয়, রাইফেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা ছিল গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে কবি নাটকটি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস কবি অবলম্বনে চট্টগ্রামের অরিন্দম নাট্য সম্প্রদায় প্রযোজিত নাটক ছিল এটি। প্রদর্শনীর প্রাথমিক প্রস্তুতিও শেষ হয়েছিল। বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনীর জন্য দলের শিল্পীরাও চট্টগ্রাম থেকে যাত্রা করেছিলেন।

কিন্তু রাজনৈতিক অস্থিশীলতার কারণে গতকাল সন্ধ্যায় নাটক প্রদর্শনীর সময়েও নাটকের দলটি আটকা পড়ে টঙ্গীতে। শেষ পর্যন্ত দর্শকের কথা চিন্তা করে একই মিলনায়তনে মঞ্চস্থ হয় শব্দ নাট্যচর্চা কেন্দ্রের রাইফেল নাটকটি।
বের্টোল্ট ব্রেখটের মূল রচনা থেকে রাইফেল নাটকটির রূপান্তর করেছেন অমিত চন্দ। নির্দেশনা দিয়েছেন খোরশেদুল আলম। নাটকে দেখা যায়, ১৯৭১ সালের মে মাসে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মুক্তিযুদ্ধ চলছে। স্বামীহারা এক মা আঁচলে বেঁধে রাখতে চাইছেন তাঁর সন্তানদের। একদিন পাকিস্তানি সেনারা রাতের অন্ধকারে নদীতে মাছ ধরার সময় তাঁর এক সন্তানকে গুলি করে মারে। শেষ পর্যন্ত শোকাক্রান্ত মা রাইফেল হাতে বেরিয়ে পড়েন দেশকে শত্রুমুক্ত করতে।