কবি শাহরুখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি হয়ে গেলেন শাহরুখ খান। যশ চোপড়ার যব তক হ্যায় জান-এর জন্য হিন্দিতে একটি কবিতা লিখেছেন আদিত্য চোপড়া। ছবিটিতে অভিনয় করছেন শাহরুখ। আদিত্যর কবিতাটি ইংরেজিতে অনুবাদ করে তাক লাগিয়ে দিয়েছেন শাহরুখ। কবিতাটি তিনি এরই মধ্যে নিজের টুইটারে প্রকাশ করেছেন। এবার কবিতাটি নিজের মাতৃভাষায় অনুবাদ করে তাঁর কাছে পাঠানোর জন্য সবাইকে অনুরোধ করেছেন তিনি। ছবিটি মুক্তি পাচ্ছে এ বছর দিওয়ালি উৎসবে। গানের সুর ও সংগীত পরিচালনা করছেন এ আর রহমান।