বাংলা ভাষা ও সাহিত্যকে সম্মানের আসনে অধিষ্ঠিত করে গেছেন কবি শামসুর রাহমান। বাঙালি জাতির দর্পিত সমাজজীবন, প্রকৃতি ও ঐহিত্যগতভাবে অর্জিত সংস্কৃতি, সাহিত্য আর শিল্পের মাধুর্যকে তিনি ছড়িয়ে দিয়েছেন বিশ্বময়। কবির সৃষ্ট আলোককণা অন্ধকারে পথ দেখায়, প্রাণিত করে। তাঁকে বারবার স্মরণ করবে এ জাতি।গতকাল রোববার বাংলা একাডেমী আয়োজিত কবি শামসুর রাহমান স্মরণসভায় বক্তারা এই মন্তব্য করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। ‘শামসুর রাহমান: কবি-শিরোমণির প্রতিকৃতি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মাসুদুজ্জামান। আলোচনা করেন অধ্যাপক রফিকউল্লাহ খান, অধ্যাপক সৌমিত্র শেখর ও অধ্যাপক বায়তুল্লাহ কাদেরী। সভাপতিত্ব করেন কবি বেলাল চৌধুরী। আলোচনার পর শামসুর রাহমানের কবিতা আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও সায়েরা হাবীব। গ্যালারি জলরঙে ট্রায়াঙ্গেলগত শনিবার গুলশান নিকেতনের গ্যালারি জলরঙে শুরু হয়েছে তিনি শিল্পীর শিল্পীকর্ম প্রদর্শনী ‘ট্রায়াঙ্গেল’। ২১ জুন পর্যন্ত চলবে প্রদর্শনীটি। প্রদর্শনীর মূল উদ্যোক্তা ক্র্যাক বাংলাদেশ। গত ডিসেম্বরে তারা কুষ্টিয়ায় একটি আন্তর্জাতিক আর্ট ক্যাম্প করে। এতে অংশ নেন তিন তরুণ শিক্ষার্থী। ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সুজয় মালাকার, আসাম বিশ্ববিদ্যালয়ের বিনয় পাল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেহেরুন আক্তার। তাঁরা সেখানে যে কাজ করেছেন, তা নিয়েই এই প্রদর্শনী।