কবি সুফিয়া কামালের জন্মশতবর্ষে কলকাতায় বিশেষ সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের প্রথিতযশা কবি বেগম সুফিয়া কামালের জন্মশতবর্ষে গতকাল শনিবার সন্ধ্যায় কলকাতার গোর্কি সদনে এক বিশেষ অনুষ্ঠান এবং ‘দক্ষিণ এশিয়ায় মানবিক ধর্মনিরপেক্ষতা আন্দোলনে নারীর ভূমিকা’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের আয়োজন করে ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতি। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের উপনেতা বেগম সাজেদা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বেগম সুফিয়া কামালের মেয়ে সুলতানা কামাল এবং সম্মানিত অতিথি ছিলেন লেখক শাহরিয়ার কবীর ও কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা ইসলাম। সভাপতিত্ব করেন ঐতিহাসিক অধ্যাপক অমলেন্দু দে।