প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের লেখা কবিতা পাঠ করলেন দেশবরেণ্য কবিরা। পরে তাঁরা দর্শক সারিতে বসে শুনলেন গান। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে গতকাল বিকেলে জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানটি ছিল দারুণ উপভোগ্য।
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি সৈয়দ শামসুল হক, রফিক আজাদ, মুহাম্মদ নূরুল হুদা, হাবীবুল্লাহ সিরাজী, কাজী রোজী, আনোয়ারা সৈয়দ হক, মুহাম্মদ সামাদ ও আসাদ মান্নান। গান শোনান মহাদেব ঘোষ ও শবনব মুশতারী।
আয়োজনের শুরুতেই কবিদের পক্ষ থেকে সৈয়দ শামসুল হক বলেন, ‘শিল্পকলায় এতগুলো বিভাগ রয়েছে, এর মধ্যে এখন কবিতাও স্থান পেয়েছে জেনে ভালো লাগছে। আয়োজনটি চিত্রশালায় হওয়ায় আরও ভালো লাগছে। কারণ, কবিতার সঙ্গে চিত্রকলার একটি নিবিড় সম্পর্ক রয়েছে।’