কবিগুরু স্মরণে আন্তর্জাতিক পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে ভারত সরকার কবিগুরুর নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করতে যাচ্ছে। এই পুরস্কারের মূল্য হবে এক কোটি রুপি। বিশ্বে সৌভ্রাতৃত্ব প্রসারে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হবে। ভারতীয় সংসদে আর্থিক বাজেট ঘোষণার সময় এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। সংসদে প্রণব মুখোপাধ্যায় জানান, এটি হবে একটি আন্তর্জাতিক মানের পুরস্কার। সার্ধশত জন্মবর্ষে কবিগুরুকে শ্রদ্ধা জানানোর জন্য সরকার এই পুরস্কারের প্রবর্তন করছে।