কবিগুরুকে নিয়ে ‘জীবনস্মৃতি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষে তাঁকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরির উদ্যোগ নেয় ভারতের কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় এবং ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন অব ইন্ডিয়া। তথ্যচিত্রটি তৈরির দায়িত্ব দেওয়া হয় প্রখ্যাত পরিচালক ঋতুপর্ণ ঘোষকে। জীবনস্মৃতি নামের তথ্যচিত্রটি যথাসময়ে তৈরিও করেন প্রয়াত এই নির্মাতা। এতে অভিনয় করেন সঞ্জয় নাগ, রাইমা সেন, সমদর্শী দত্ত, শাশ্বত চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণ ঘোষ নিজে। বছর ঘুরে গেলেও ছবিটি আর মুক্তি পায়নি। ঋতুপর্ণ ঘোষ এই তথ্যচিত্রে রবীন্দ্রনাথ ঠাকুরকে তুলে ধরেছেন এগিয়ে থাকা এক বিশ্বমানবরূপে। অবশেষে গতকাল বাইশে শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবসে রাত সাড়ে ১০টায় দূরদর্শনে প্রচারিত হলো জীবনস্মৃতি।