কবিগুরুর গানে গানে বসন্তবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্রীয় গ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে রবিরাগের ভালোবাসার বসন্ত অনুষ্ঠানে ছিল সংগীত পরিবেশনা l প্রথম আলো
কেন্দ্রীয় গ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে রবিরাগের ভালোবাসার বসন্ত অনুষ্ঠানে ছিল সংগীত পরিবেশনা l প্রথম আলো

কবিগুরুর গান ছাড়া বসন্তবরণ করা যায় না। তাঁর গান, গানের সঙ্গে নাচ দিয়ে বসন্তকে স্বাগত জানানোর আয়োজন করেছিল সাংস্কৃতিক সংগঠন ‘রবিরাগ’।
গতকাল শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে আয়োজন করা হয়েছিল বসন্তবরণের আয়োজন ‘ভালোবাসার বসন্ত’। এতে সমবেত কণ্ঠে ‘কমলবনের মধুপরাজি’ গানটি শোনান শিল্পীরা। পারভিন ইয়াসমিন গেয়ে শোনান ‘আমি তোমার প্রেমে হব সবার’, এনাক্ষী সাহা রায় শোনান ‘সখী, বলো দেখি লো’, নাজনীন সুলতানা শোনান ‘কাল রাতের বেলা গান এল মোর মনে’সহ একক কণ্ঠে আরও বেশ কিছু গান শোনান কয়েকজন শিল্পী। এ ছাড়া সমবেত কণ্ঠে ‘ওরা অকারণে চঞ্চল’, ‘গানের ডালি ভরে দে গো’, ‘এ শুধু অলস মায়া’ গানগুলো গেয়ে শোনান শিল্পীরা।
অনুষ্ঠানে ‘আজি দখিন-দুয়ার খোলা’ ও ‘মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো’ গান দুটির সঙ্গে নাচ করেন নৃত্যাঞ্চলের শিল্পীরা। বসন্তবরণের এই অনুষ্ঠানে দ্বৈত কণ্ঠে ‘আহা আজি এ বসন্তে’ গানটি গেয়ে শোনান সাদি মহম্মদ ও আমিনা আহমেদ।