কবিতা ও কবি সম্মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্রীয় গণগ্রন্থাগারে গতকাল কবিতা ও কবি সম্মিলনে কবিতা পাঠ করেন আনোয়ারা সৈয়দ হক l প্রথম আলো
কেন্দ্রীয় গণগ্রন্থাগারে গতকাল কবিতা ও কবি সম্মিলনে কবিতা পাঠ করেন আনোয়ারা সৈয়দ হক l প্রথম আলো

বাইরে ঝিরিঝিরি বৃষ্টি। ভেতরে কবিতাপাঠের আসর। আসর শুধু কবিতায় থেমে থাকেনি, হয়েছে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, অনুবাদ থেকে পাঠ, গান, আলোচনা আর কবিতাকে কেন্দ্র করে আড্ডা।
চমৎকার এ আয়োজনটি হয়েছিল সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের সেমিনার হলে। গণগ্রন্থাগারের সামনে কংক্রিটের ছাউনি দেওয়া জায়গাটিতে চলমান সাত প্রকাশনী আয়োজিত গ্রীষ্মের বই উৎসব উপলক্ষে ‘কবিতা ও কবি সম্মিলন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ্উৎসবের অনুষ্ঠানমালার অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করে অ্যাডর্ন পাবলিকেশন।
অনুষ্ঠানে অ্যাডর্ন থেকে প্রকাশিত গাজী তানজিয়া রচিত লেখক আহমদ ছফার জীবনীভিত্তিক কালের নায়ক শীর্ষক উপন্যাস গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ শামসুল হক। সভাপতিত্ব করেন কবি হাবীবুল্লা সিরাজী। আলোচনায় অংশ নেন কবি মুহম্মদ নূরুল হুদা, ছড়াকার আলম তালুকদার। শুভেচ্ছা বক্তব্য দেন অনুপম প্রকাশনীর প্রকাশক মিলন কান্তি নাথ। সঞ্চালনা করেন সৈয়দ জাকির হোসাইন।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন আনোয়ারা সৈয়দ হক, মুহম্মদ নূরুল হুদা, আসিফ ইকবাল, ফারুক আলমগীর, মিনার মনসুর, সাইমন জাকারিয়া, প্রশান্ত হালদার প্রমুখ। গান করেন শিল্পী মাহাদী ফয়সাল৷