কবিতা ও মানবতার গান নিয়ে 'জলতরঙ্গ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলতরঙ্গের পোস্টার
জলতরঙ্গের পোস্টার

বাংলায় যাঁরা মানবতার গান রচনা করেছেন তাঁদের স্মরণ করে ভিন্নধর্মী এক অনুষ্ঠানের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন জলতরঙ্গ। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ছায়ানট সংস্কৃতি ভবনে শুরু হবে এই অনুষ্ঠান। সংগঠনের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে এমন আয়োজন করেছে জলতরঙ্গ। জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন।

‘বন্ধী প্রাণ মন হোক উধাও...’ এমন শ্লোগানকে প্রতিপাদ্য করেছে সংগঠনটি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম।

এদিকে পুরো অনুষ্ঠানটি প্রসঙ্গে জাকির হোসেন বলেন, ‘আমাদের সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে প্রতি বছরই একটা বড় অনুষ্ঠান করি। এবার আমাদের চতূর্থ বর্ষপূর্তি। প্রতিবারের মতো এবারও একটা থিম বেছে নিয়ে কাজ করছি। এটা আমাদের ঐতিহ্য হয়ে গেছে।’

জাকির হোসেন আরও বলেন, ‘দেড় ঘন্টার অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের মানবতার গান যাঁরা রচনা করেছেন, কম্পোজিশন করেছেন সেসবের মধ্য থেকে নির্বাচিত সেরা গানগুলো থাকবে। গানের যুক্ত যুক্ত করা হয়েছে রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর ইশতেহার কবিতা। পুরো পরিবেশনায় অংশ নেবেন জলতরঙ্গের সদস্যরা।’