কবিতা থেকে গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স যখন চার বছর ছিল তখনই ঐশিকা নদী প্রজন্মের কণ্ঠে মুক্তিযুদ্ধের গান অ্যালবামে গান করেছিলেন। এবার বাবা শাহিন সরদারের সুরে পূর্ণাঙ্গ অ্যালবামে গান করলেন। তাও আবার কবিতার গান। দেশের প্রখ্যাত কবিদের লেখা কবিতা সুর করেছেন শাহিন সরদার। রোববার সন্ধ্যায় রাজধানীর এক স্টুডিওতে গানগুলোর রেকর্ডিং সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবিতার গান অ্যালবামে রয়েছে জীবনানন্দ দাশ, জসীমউদ্দীন, শামসুর রাহমান, মাহবুব-উল-আলম চৌধুরী, আসাদ চৌধুরী, রফিক আজাদ, সমুদ্র গুপ্ত, নাসির আহমেদ, শংকর সাঁওজাল ও সুমন সরদারের কবিতার সংগীতরূপ। শাহিন সরদার বলেন, ‘ভালো কথার অভাব এখন। ভালো গানের জন্য কথাটাও জরুরি। তাই ভালো লাগা কবিতাগুলো থেকে গান করার চেষ্টা করেছি।’অ্যালবামটি প্রযোজনা করেছে সুরেলা। ফেব্রুয়ারিতে বাজারে আসবে অ্যালবামটি।