কবিতা থেকে চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জল ও পানির একটি দৃশ্য
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জল ও পানির একটি দৃশ্য

কবিতাই স্বল্পদৈর্ঘ্য ছবির পাণ্ডুলিপি! মাসুদ পথিকের কবিতা অবলম্বনে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জল ও পানি। সম্প্রতি বরিশালের প্রত্যন্ত গ্রামে এর চিত্রগ্রহণের কাজ শেষ হয়েছে। সাম্প্রদায়িক মনস্তত্ত্বের গভীরতা তুলে ধরা হয়েছে স্বল্পদৈর্ঘ্যটিতে।

নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘চলচ্চিত্রটিকে কবিতার মতো সহজ, সরল কাব্যিক করে তুলতে চেষ্টা করেছি। কীভাবে ও কেন একটি প্রাকৃতিক উপাদানকে দুটি সম্প্রদায় দুই নামে ডাকছে। দর্শক ছবিটি দেখে আশাহত হবেন না।’

স্বল্পদৈর্ঘ্যটিতে অভিনয় করেছেন বাপ্পিরাজ, নুসরাত জেরি, বদরুদ্দোজা, আ মা ম হাসানুজ্জামান, নিলুফার ওয়াহিদ প্রমুখ। শিরোনাম সংগীতে কণ্ঠ দিয়েছেন আদনান রুশদি ও নাদিয়া ডোরা। সম্পাদনা, শব্দগ্রহণ ও আবহসংগীতের কাজ শেষে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠানো হবে স্বল্পদৈর্ঘ্যটি।