প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ছিল কবিতাপাঠের আয়োজন ‘চিরবসন্তের চিঠি’। স্বকণ্ঠে প্রেমের কবিতা পাঠ করেন ১৪ জন কবি। কবিদের মধ্যে ছিলেন কামাল চৌধুরী, আবু হাসান শাহরিয়ার, আসাদ মান্নান, ফরিদ কবির, সেলিনা শেলী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই কবি কামাল চৌধুরীর কবিতা আবৃত্তি করে শোনান আহ্কামউল্লাহ, কাজী মাহতাব সুমন ও আয়েশা হক।
কবিকণ্ঠে কবিতাপাঠ শুরুর আগে বেশ খানিকক্ষণ বাঁশিতে জোড় বাজিয়ে শোনান শিল্পী মো. হাসান আলী, তবলায় ছিলেন বিশ্বজিৎ নট্ট। ল্যাবএইড ফাউন্ডেশনের আয়োজনে এই অনুষ্ঠানের প্রধান শ্রোতা ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। সভাপতিত্ব করেন ল্যাবএইডের ব্যবস্থাপনা পরিচালক এ এম শামীম।