কবিতার শান্তি যাত্রা ও কবিতা মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্রীয় শহীদ মিনারে ‘বাংলাদেশ আন্তর্জাতিক লেখক সম্মেলন, কবিতার শান্তি যাত্রা ও কবিতা মেলা’র উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর l ছবি: প্রথম আলো
কেন্দ্রীয় শহীদ মিনারে ‘বাংলাদেশ আন্তর্জাতিক লেখক সম্মেলন, কবিতার শান্তি যাত্রা ও কবিতা মেলা’র উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর l ছবি: প্রথম আলো

‘অন্ধকারের শক্তি কখনো আলোকে হারাতে পারবে না। সংস্কৃতি হলো তীব্র এক আলোক শক্তি, যা উদ্ভাসিত করে দেশ ও জাতিকে।’ গতকাল সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ রাইটার্স ক্লাব ও কবিতা বাংলা আয়োজিত চার দিনব্যাপী ‘বাংলাদেশ আন্তর্জাতিক লেখক সম্মেলন, কবিতার শান্তি যাত্রা ও কবিতা মেলা’র উদ্বোধন করার সময় সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা সব সময় মানবতাকে গ্রাস করতে চায়। কিন্তু ইতিহাস বলে আলোকে কখনো অন্ধকার গ্রাস করতে পারে না। আলোর কাছে তাকে বারবার পরাজয় বরণ করতেই হয়।’
‘মানবিক সৌন্দর্যের জন্য কবিতা’ স্লোগান নিয়ে এই আয়োজন শুরু হয়েছে। এই আয়োজনের আহ্বায়ক কবি ও প্রবন্ধকার কামরুল ইসলাম এবং সার্বিক তত্ত্বাবধানে আছেন বাংলাদেশ রাইটার্স ক্লাবের সভাপতি কবি নুরুল হুদা।