কবিদের আঁকা শিল্পকর্ম নিয়ে গ্যালারি চিত্রক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশ-মালয়েশিয়া পোয়েট সামিট ২০১৫’ অনুষ্ঠানসূচির অংশ হিসেবে তিন দেশের কবিদের আঁকা শিল্পকর্ম নিয়ে গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী চিত্র প্রদর্শনী। এই প্রদর্শনীতে মালয়েশিয়া, বেলজিয়াম ও বাংলাদেশি কবিদের আঁকা শিল্পকর্ম স্থান পায়। প্রদর্শনীতে স্থান পেয়েছে মালয়েশিয়ার জাতীয় পুরস্কারপ্রাপ্ত কবি আহমাদ কামাল আবদুল্লাহ, ডাচ কবি জার্মেন ড্রুগেনব্রুট ও বাংলাদেশের আমিনুর রহমানের শিল্পকর্ম।