কবীর সুমন রাজনীতি ছাড়ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবীর সুমন
কবীর সুমন

সংগীতশিল্পী ও পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস দলের সাংসদ কবীর সুমন ঘোষণা দিয়েছেন, তিনি আর নির্বাচনে অংশ নেবেন না। আসন্ন লোকসভা নির্বাচনেও তিনি লড়ছেন না। গত বুধবার কলকাতার এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
২০০৯ সালে তৃণমূল কংগ্রেসের মনোনয়ন নিয়ে নির্বাচনে লড়ে জয়ী হন কবীর সুমন। এরপর বিভিন্ন বিষয়ে তাঁর সঙ্গে দলের মতবিরোধ তৈরি হয়। মাওবাদী নেতা ছত্রধর মাহাতোকে নিয়ে কবীর সুমনের গান রচনার পর দলের সঙ্গে তাঁর মতবিরোধ প্রকাশ্যে আসে। এরপর থেকে দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে।