কবীর সুমনের পাশে সাবিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতশিল্পী ও তৃণমূল সাংসদ কবীর সুমন অসুস্থ। দক্ষিণ কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। রাখা হয়েছে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিসিইউ)। খবর পেয়ে শুক্রবার কবীর সুমনকে দেখতে ঢাকা থেকে এসেছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমীন। এখন কবীর সুমনের পাশে থেকে তাঁর সব দেখাশোনা করছেন তিনি।পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কবীর সুমন শ্বাসকস্ট ও বুকে ব্যথা অনুভব করেন। এরপর চিকিত্সকদের পরামর্শে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের সুপার কমলকৃষ্ণ বণিক জানিয়েছেন, কবীর সুমনের ইসিজিতে হূদ্যন্ত্রে কিছু সমস্যা ধরা পড়েছে। তবে আপাতত ভয়ের কিছু নেই। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি।