কবীর সুমনের স্বপ্ন-প্রকল্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্নটা অনেক দিন ধরেই পুষে রেখেছিলেন। পান্নালাল ঘোষের ওপর ছবি বানাবেন। এটি কবীর সুমনের স্বপ্নের একটা প্রকল্প। চিত্রনাট্যও তৈরি। কিন্তু শেষ পর্যন্ত বয়সের কাছে হার মানলেন। ‘মধ্যবিত্ত শরীরে আজ, সময় শুধু ফন্দি আঁটে’! শেষ পর্যন্ত তাই ছবিটি বানানোর দায়িত্ব তুলে দিলেন সত্রজিৎ সেনের হাতে।
সুমন বলেন, ‘অনেক আগেই চিত্রনাট্যটা লিখেছি। পরিচালনাও করতে চেয়েছিলাম। কিন্তু ছয়-সাত বছর আগে হলে পারতাম। এখন আর সেই শক্তি নেই। ফলে সত্রজিতের ওপর আস্থা রাখছি। ছবিটার সংগীত আমিই করব, শুরু থেকে শেষ পর্যন্ত ওর সঙ্গে থাকব। জানি, ও এখনো ছবি পরিচালনা করেনি, তবে ওর ওপর আমার আস্থা আছে।’ টিএনএন।