কমনওয়েলথ গেমসে এ আর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমসের আসর। অন্যান্য বারের মতো এবারের আসর নিয়েও তৈরি করা হয়েছে একটি সূচনা সংগীত। এবারের সূচনা সংগীতটি তৈরি করেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমান। অবশেষে অস্কার বিজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের তৈরি সূচনা সংগীতটি অনুমোদন পেল। ভারতের দিল্লিতে আসন্ন কমনওয়েলথ গেমসের জন্য তৈরি ওই সূচনা সংগীতটি গত শুক্রবার কেন্দ্রীয় নগর উন্নয়নমন্ত্রী এস জয়পার রেড্ডি ও অন্যান্য সদস্য অনুমোদন করেন। প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল থেকে শুরু করে সবাই রহমানের তৈরি সূচনা সংগীতটির প্রশংসা করেছেন। তবে এ ব্যাপারে গত শনিবার মুম্বাইয়ের জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে ‘দ্য রোবট’ ছবির মিউজিক লঞ্চ-এর অনুষ্ঠানে ওই ছবির সুরকার রহমান এ সম্পর্কে বিভিন্ন তথ্য জানান। তিনি বলেন, ‘আমি আশাবাদী এ গানটি নিয়ে। আশা করছি, সবারই ভালো লাগবে ওই সূচনা সংগীতটি।