কমনওয়েলথ গেমসে এ আর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান জৌলুসপূর্ণ করতে চেষ্টার কোনো ত্রুটি রাখছে না ভারত। ১৪ মাস ধরে চলছে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে গোটা ভারতের সাম্প্রতিক প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার প্রস্তুতি। এই মহাযজ্ঞে যোগ দিয়েছেন ভারতের খ্যাতিমান সংগীততারকা এ আর রহমানও।জয় হো দিয়ে এ আর রহমান মাতিয়েছিলেন সারা দুনিয়া। অস্কার থেকে শুরু করে একাধিক বড় আসরের পর জয় হো এবার মাতাতে চলেছে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানও। গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে প্রায় ৬০ হাজার দর্শক-শ্রোতার মধ্যে গাইবেন এই সংগীততারকা। ওয়েবসাইট।