কমব্যাট কারাতে শিখছেন অক্ষয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তায়েকোন্দোতে তাঁর একটি ব্ল্যাকবেল্ট আছে। এবার তিনি শিখতে চাইছেন ঐতিহ্যবাহী কমব্যাট কারাতে। নতুন ছবি রাওডি রাঠোর-এ এই বিদ্যাটি ফলাতে হবে, তাই অক্ষয় কুমার কোমরবেঁধে নেমে পড়েছেন কারাতে অনুশীলনে। তবে প্রশিক্ষণ পর্ব কোথায় চলবে, তা জানা যায়নি। জানা গেছে, কারাতের মাঠে ৪৩ বছর বয়সী অক্ষয় ঘাম ঝড়াবেন মাস দুয়েকের মতো। তাই আর সব কাজ গুটিয়ে রেখেছেন আপাতত। প্রভু দেবা পরিচালিত এই ছবিতে অক্ষয়ের সঙ্গে অভিনয় করবেন সোনাক্ষি সিনহা। ওয়েবসাইট।