কমরেড লেনিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতিহাসের নায়ক বিপ্লবী ভ্লাদেমির ইলিচ লেনিনের জন্মদিন উপলক্ষে আজ সন্ধ্যা ছয়টা ২৫ মিনিটে দেশ টিভিতে প্রচারিত হবে অনুষ্ঠান কমরেড লেনিন। এতে লেনিনকে নিবেদিত সুকান্ত ভট্টাচার্যের কবিতা ‘লেনিন’ আবৃত্তি করেছেন আহকামউল্লাহ। থাকবে হেমাঙ্গ বিশ্বাসের গান ‘কমরেড লেনিনের আহ্বান’। লেনিনের রাজনৈতিক জীবন ও আদর্শ নিয়ে বলবেন এম এম আকাশ ও আনু মুহাম্মদ। লেনিনকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের অংশবিশেষও দেখানো হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আমজাদ সুজন।