কমল দাশগুপ্ত স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুরস্রষ্টা কমল দাশগুপ্ত স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমী গতকাল বুধবার আয়োজন করেছিল আলোচনা ও সংগীতানুষ্ঠান।
প্রধান আলোচক সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ ব ম নুরুল আনোয়ার বলেন, রবীন্দ্রনাথের জীবদ্দশাতেই কমল দাশগুপ্ত জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেছিলেন। প্রায় সাত হাজার গানে সুর দিয়েছেন তিনি।
প্রধান অতিথি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস বলেন, কমল দাশগুপ্ত এত প্রতিভাবান কিন্তু অবন্দিত। নজরুলের অনেক গানের সুরস্রষ্টা তিনি। এ ছাড়া প্রায় ৪০০ হিিন্দ গজলেও তিনি সুর দিয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। আলোচনা শেষে সংগীতানুষ্ঠানে কমল দাশগুপ্তের সুর করা গান পরিবেশন করেন শিল্পীরা।