কমলগঞ্জে আন্তর্জাতিক সংকলন ‘ফিরাল’-এর মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষাভাষী সাহিত্য-সংস্কৃতিমনা তরুণ ও প্রবীণদের ফেসবুকভিত্তিক সংগঠন বিষ্ণুপ্রিয়া মণিপুরি ডিসকাশন ফোরামের প্রথম দ্বিভাষিক সংকলন ফিরাল-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান হলো গতকাল শুক্রবার। বিকেলে কমলগঞ্জের মণিপুরি ললিতকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুশীল কুমার সিংহ। বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় সুনীতি সিনহার জাগরণী গানের পরপরই মোড়ক উন্মোচন করা হয় সংকলনটির। স্বাগত বক্তব্য দেন ফিরাল-এর অন্যতম সম্পাদক অসীম কুমার সিংহ। প্রধান অতিথি ছিলেন রণজিত সিংহ, সভাপতিত্ব করেন রাজকান্ত সিংহ।আলোচনার পর মণিপুরি থিয়েটারের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আবৃত্তি করেন উজ্জ্বল সিংহ, সুনন্দা সিনহা, পাপড়ি সিনহা। মণিপুরি নৃত্য পরিবেশন করেন স্মৃতি সিনহা, শুক্লা সিনহা ও ভাগ্যলক্ষ্মী সিনহা।