কমিক বইয়ে প্যাটিনসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ২৩ বছর বয়সে যশ, খ্যাতির স্বাদ পেয়েছেন তিনি। হলিউডের হার্টথ্রব অভিনেতাদের কাতারে তাঁর নামটিও জ্বলজ্বল করছে। এখন তাঁকে নিয়ে তৈরি হচ্ছে কমিক বই। অভিনেতা রবার্ট প্যাটিনসনকে নিয়ে বইটি বের করেছে ব্লুওয়াটার কমিকস। নাম দেওয়া হয়েছে ফেইম: রবার্ট প্যাটিনসন। কিম শেরম্যানের লেখা এ কমিক বইটিতে কার্টুন এঁকেছেন নাথানিয়েল ওতেন। এর আগে ড্যানিয়েল র্যাডক্লিফ ও লেডি গাগাকে নিয়ে কমিক বই বেরিয়েছে। ওয়েবসাইট।