কমিক বইয়ে ম্যাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসছে মাসেই ম্যাডোনাকে নিয়ে একটি কমিক বই যুক্তরাষ্ট্রের বাজারে আনছে ব্লুওয়াটার প্রোডাকশনস। ফিমেল ফোর্স কমিক সিরিজের কমিক বইয়ের পাতায় পাতায় উঠে আসবে এই সংগীতশিল্পীর জীবনের বিশেষ বিশেষ কিছু সময়ের চিত্র। বইয়ের ছবি এঁকেছেন মাইকেল জনসন, গল্প লিখেছেন সি ডব্লিউ কুক। ওয়েবসাইট।