কমেডিয়ান কঙ্গনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যাশন ছবিতে মাদকাসক্ত সুপার মডেল আর গ্যাংস্টার, ও লামহে, লাইফ ইনে মেট্রোতে মানসিক রোগীর চরিত্রে অভিনয় করতে দেখা গেছে কঙ্গনা রাণৌেক। বলিউড অভিনেত্রী কঙ্গনা রণৌত্ একেবারে নতুন পরিচয়ে আসছেন। এবার তিনি দর্শক হাসানোর কাজে নামছেন। কঙ্গনার পরবর্তী ছবি ‘নো প্রবলেম’ ও ‘তনু ওয়েডস মনু’তে তাঁকে কমেডিয়ানের ভূমিকায় দেখা যাবে। চরিত্রের এমন বৈচিত্র্যে কঙ্গনাও বেশ খুশি। কমেডি ছবিতে অভিনয় প্রসঙ্গে কঙ্গনা বলেছেন, ‘আসলে একজন মানুষকে হাসানো খুবই কষ্টসাধ্য একটা বিষয়। আর সেটাই আমাকে করতে হচ্ছে ছবি দুটিতে।’প্রসঙ্গত, কঙ্গনা ফ্যাশন ছবিতে মাদকাসক্ত মডেলের চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।