কম্পিউটার শেখা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ যুগেও কম্পিউটার চালাতে জানেন না—নামীদামি কোনো তারকার মুখে অমন কথা শুনলে অবাক কে না হবে! ম্যাক্সিকান অভিনেত্রী সালমা হায়েক স্বীকার করেছেন, গেল সপ্তাহে কম্পিউটার চালানো শিখেছেন তিনি। মুঠোফোন ছাড়া প্রযুক্তিসংশ্লিষ্ট যেকোনো যন্ত্রপাতির ওপর তাঁর বিরাগ রয়েছে। ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী সম্প্রতি স্বামীর পীড়াপীড়িতে কম্পিউটারের সামনে বসেন। টুকটাক কিছু কাজ শেখার পর সালমা হায়েক বলেন, ‘স্বামীর পীড়াপীড়িতে গত সপ্তাহে কম্পিউটার চালানো শিখলাম। সত্যি যন্ত্রটা জীবনকে অনেক সহজ করে দিয়েছে।’ ওয়েবসাইট।