কর নিয়ে ঝামেলায় শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপহার নিয়ে বিপাকে পড়েছেন শাহরুখ খান। দুবাইভিত্তিক আবাসন নির্মাতা প্রতিষ্ঠান কিং খানকে বিলাসবহুল একটি ফ্ল্যাট উপহার দিয়েছিল। সে বছর দুই আগের কথা। দিনকয়েক আগে শাহরুখ এসেছিলেন দুবাইয়ের কৃত্রিম দ্বীপ পাম জুমেরাহতে অবস্থিত ওই ফ্ল্যাটে। সেখানে বন্ধুবান্ধবদের নিয়ে হই-হুল্লোড় করে গেছেন। ব্যাপারটা এর দুদিন পরই জানতে পারলেন। তাঁর নামে ১৭ কোটি ৮৪ লাখ ডলারের কর বকেয়া হয়ে আছে। কর্তৃপক্ষ বলছে, যেহেতু ফ্ল্যাটটি এখন শাহরুখের নামে, সেহেতু কর পরিশোধের দায়টাও তাঁর ঘাড়েই বর্তায়। ওয়েবসাইট।