কর ফাঁকি দিলেন অ্যান্টনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও খবরের শিরোনাম হলেন হলিউডের শিল্পী-দম্পতি জেনিফার লোপেজ ও মার্ক অ্যান্টনি। দোষটা অবশ্য অ্যান্টনিরই। তাঁর লং আইল্যান্ডের সম্পত্তির ওপর আরোপিত কর তিনি ফাঁকি দিয়েছেন। মার্কিন কর কর্তৃপক্ষ বলছে, অ্যান্টনি সাকল্যে ৩৪ লাখ ডলার কর ফাঁকি দিয়েছেন। অ্যান্টনির বেলায় কর ফাঁকির ঘটনা এটাই প্রথম নয়, এর আগে ২০০৭ সালেও তাঁর কাছে ২৫ লাখ ডলার কর বাকি পড়েছিল। অর্থ-সংকটের কারণে এমনটি হচ্ছে কি না, এমন ধারণা উড়িয়ে দিয়েছেন অ্যান্টনির মুখপাত্র। ওয়েবসাইট।