কর মওকুফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপেক্ষা চলচ্চিত্রের প্রদর্শনী কর মওকুফ করেছে সরকার। ছবিটির সব প্রদর্শনী সম্পূরক ও মূল্যসংযোজন করমুক্ত থাকবে।ছবির পরিচালক আবু সাইয়ীদ জানান, তথ্য মন্ত্রণালয়ের সুপারিশে জাতীয় রাজস্ব বোর্ড বিশেষ বিবেচনায় গত ২৫ জানুয়ারি এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর মওকুফের আদেশ জারি করে। গত ৩১ ডিসেম্বর চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি থেকে স্টার সিনেপ্লেক্সে অপেক্ষা ছবির প্রদর্শনী হবে। ছবিতে অভিনয় করেছেন মিরানা জামান, জয়ন্ত চট্টোপাধ্যায়, তিনু করিম প্রমুখ।