করণ জোহরের কুসংস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবির শুটিং করতে গিয়ে আহত হলেন বলিউড তারকা হূতিক রোশন। জানা গেছে, সম্প্রতি অগ্নিপথ ছবির শুটিংয়ে একটি নারকেল ভাঙতে গিয়ে তিনি হাতে গুরুতর আঘাত পান। রক্তক্ষরণ হয়। এতে অবশ্য হূতিকের শুটিং থেমে থাকেনি। চিকিৎসকদের মতে, হূতিক এখন সম্পূর্ণ সুস্থ। এ ঘটনার পর প্রযোজক করণ জোহর বলেন, ‘হূতিক ভালো আছেন। আমি খুশি। এবার আমি নিশ্চিত করে বলতে পারি, অগ্নিপথ হিট করবেই।’ জানা গেছে, করণ জোহরের বিশ্বাস, যে ছবির শুটিংয়ে তারকারা আহত হন, সেই ছবি নাকি সুপারহিট হয়!