করণ জোহরের ‘উই আর ফ্যামিলি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস কলম্বাসের স্টেপ মম হিন্দিতে নির্মাণ করবেন তিনি। করণ জোহর এই ঘোষণা দিয়েছিলেন বেশ আগেই। কিন্তু সমস্যা ছিল এক জায়গায়। ছবির নাম কী হবে, এই নিয়ে মোটেও নিশ্চিত হতে পারছিলেন না করণ। এবার হয়ে গেল সেটাও। স্টেপ মম-এর হিন্দি সংস্করণের নাম হবে উই আর ফ্যামিলি। টুইটার ওয়েবসাইটে লিখে খবরটা সবাইকে দিয়েছেন করণ জোহর নিজেই। ছবির অভিনয়শিল্পীরা হলেন কাজল ও কারিনা কাপুর। এর আগে ছবিটির প্রাথমিক নাম ঠিক করা হয়েছিল লাভ ইউ, মা। করণ কথা দিয়েছিলেন, টুইটারে লিখেই ছবির চূড়ান্ত নামটা সবাইকে জানাবেন তিনি। ৩৮ বছর বয়সী এই পরিচালক তাঁর কথা রেখেছেন। ওয়েবসাইট।