করনের মুখোমুখি হবেন প্যারিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুটিকয় ছবিতে অভিনয়, একটি অ্যালবাম আর কিছু টিভি রিয়ালিটি শোর বদৌলতে হলিউডে তিনি পুরোদস্তুর একজন তারকা। প্যারিস হিলটন (৩০) কাজের খাতিরে যত না খ্যাতি পেয়েছেন, তার চেয়ে বেশি পেয়েছেন তাঁর অর্থবিত্ত, প্রেমময় ও উন্মত্ত জীবনযাপনের জন্য। সেই প্যারিস আগামী মাসে ভারত আসছেন। এ সময় তিনি করন জহরের সঙ্গে দেখা করবেন। পাশাপাশি করনের উপস্থাপনায় জনপ্রিয় টিভি শো ‘কফি উইথ করন’-এ হাজির হবেন। সবই ঠিকঠাক। কিন্তু সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায়। টিভি শোটির চতুর্থ কিস্তি শেষ হয়ে গেছে। এখন মার্কিন এই তারকার সঙ্গে করনের আলাপচারিতা কীভাবে দেখানো হবে, তাই নিয়ে চিন্তিত কর্তৃপক্ষ। অবশ্য করনের পরামর্শ, প্যারিসের সাক্ষাৎকারটি বিশেষ শো হিসেবে প্রচার করাই হোক। কারণ আন্তর্জাতিক মানের এমন তারকার সঙ্গে রোজ রোজ তো বাতচিৎ করা যাবে না। ওয়েবসাইট।