করাচিতে আছেন দাউদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাফিয়া ডন দাউদ ইব্রাহিম এখন পাকিস্তানের করাচি শহরেই আছেন। তাঁর বর্তমান অবস্থান পাকিস্তানের করাচি শহরের অভিজাত এলাকা ক্লিফটনে। দাউদ ইব্রাহিমের করাচি থাকার খবরটি ফেসবুকের মাধ্যমে নিশ্চিত করেছেন তাঁরই মেয়ে মাহরুক জুনায়েদ। ফেসবুকে মাহরুক জুনায়েদ করাচির ক্লিফটনে বাবার সঙ্গে কাটানো দিনগুলো এবং সান্নিধ্যের কথাও ব্যক্ত করেন। তবে ফেসবুকে দাউদ ইব্রাহিমের মেয়ের লেখা নিয়ে মুম্বাই পুলিশ এখনো তেমন কিছুই বলেনি। মুম্বাই পুলিশ কিছু না বললেও এ নিয়ে সেখানকার একটি ইংরেজি দৈনিক দাউদ ইব্রাহিমের খবরটি ফলাও করে প্রকাশ করেছে। দাউদ ইব্রাহিমের করাচি থাকার বিষয়টি অবশ্য এর আগে অস্বীকার করেছিল পাকিস্তান। মুম্বাই শহরে বেড়ে ওঠা দাউদ ইব্রাহিম প্রায় ২৪ বছর ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর বিরুদ্ধে মুম্বাইয়ে বোমা হামলাসহ প্রায় ৫০টিরও বেশি মামলা রয়েছে। দাউদ ইব্রাহিম পালিয়ে থাকলেও মুম্বাইয়ের নাগপাড়াতে থাকা তাঁর বোন হাসিনা পারকার এবং ভাই কেউ এ বিষয়ে মুখ খুলছেন না।