করুণা নিইনি—শ্বেতা তিওয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাকি সবাইকে ডিঙিয়ে বিগ বস-এর চতুর্থ পর্বের বিজয়ী শ্বেতা তিওয়ারি। বিজয়ীর মুকুট মাথায় উঠেছে ঠিকই, তাই বলে থামেনি নিন্দুকদের বক্র মন্তব্য। অনেকেরই দাবি, স্রেফ তিনি ‘একা মা’ এই দুর্বলতা কাজে লাগিয়েই ভোট আদায় করে নিয়েছেন দর্শকদের। দর্শকদের সহানুভূতি আদায়ের জন্য বেশি বেশি মেয়ের কথা বলতেন তিনি। আর এই জোরেই বেশি বেশি ভোট পড়েছে তাঁর দিকে। শ্বেতা অবশ্য মোটেও মানতে রাজি নন সে কথা। সাফ জানিয়েছেন, তিনি এতটা দুর্বল নন যে শিশুকন্যাকে কাজে লাগিয়ে তাঁর বিজয়ী হতে হবে।‘আমি কখনো এ কথা বলিনি। বিগ বস-এর বাড়ির অন্যরাই বরং সারাক্ষণ বলাবলি করত আমি একজন একা মা। টাকাটা আমারই পাওয়া উচিত।’ বলেছেন শ্বেতা। ওয়েবসাইট।