করোনায় আক্রান্ত রাজ, এখনো শুভশ্রীর রিপোর্ট জানা যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৭ আগস্ট বেলা ২টা ৩২ মিনিটে টুইট করে নিজেই দুঃসংবাদটি দিলেন ভারতের কলকাতার পরিচালক রাজ চক্রবর্তী। জানালেন, তিনি করোনায় আক্রান্ত। ওই টুইটে রাজ লিখেছেন, ‘কোভিড–১৯ পরীক্ষা করালাম। ফল পজিটিভ। আমার বাবা অসুস্থ ছিলেন। তবে দুবার করোনা পরীক্ষা করিয়ে ফল নেগেটিভ এসেছে। অর্থাৎ, আমার বাবার করোনা হয়নি। তবে অন্যান্য শারীরিক জটিলতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে করোনা পরীক্ষা করে আমার করোনা ধরা পড়েছে। এখন পরিবারের অন্য সবার করোনা পরীক্ষা করানো হবে। খুবই কঠিন সময় যাচ্ছে।’

রাজ চক্রবর্তী ও

‘পরীণিতা’, ‘চ্যালেঞ্জ’, ‘প্রেম আমার’, ‘দুই পৃথিবী’, ‘লে ছক্কা’, ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’খ্যাত রাজ চক্রবর্তী এখন হোম কোয়ারেন্টিনে আছেন। কলকাতার নামকরা এই পরিচালক শিগগিরই বাবা হতে চলেছেন। তাঁর স্ত্রী, টলিউড তারকা শুভশ্রীর এখনো করোনা পরীক্ষা করা হয়নি। শুভশ্রীসহ পরিবারের বাকি সদস্যদের খুব দ্রুত করোনা পরীক্ষা করানো হবে। আট মাসের গর্ভবতী শুভশ্রীকে নিয়ে উদ্বেগ বাড়ছে ভক্তদের। সেপ্টেম্বরেই মা হবার কথা তাঁর।